বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদক তারেক রহমানের ভারত সফরের সিদ্ধান্ত তার ওপরই নির্ভর করছে: দীনেশ ত্রিবেদী

কিশোরগঞ্জে ইয়াবা’সহ মাদক ব্যবসায়ী আটক

মো: আল-আমীন
  • আপডেট সময় সোমবার, ২৭ জুলাই, ২০২০
  • ৩৮৬ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে ইয়াবা’সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প। এসময় তার কাছ থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ৩ হাজার ৫শ টাকা ও ১টি মোবাইল সেট উদ্ধার করা হয়।

 

গোপন সংবাদে জানা যায় একটি মাদক ব্যবসায়ী চক্র মাদকদ্রব্য সংগ্রহ করে কিশোরগঞ্জ’সহ আশেপাশের জেলাগুলোতে পাইকারি/খুচরা বিক্রয় করে আসছে। উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য উক্ত মাদক ব্যবসায়ী চক্রের উপর র‌্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়।

 

সেই প্রেক্ষিতে আজ (২৭ জুলাই) রাত ১২ টা ৫ মিনিটে কিশোরগঞ্জ জেলা সদরের ব্রাহ্মনকান্দি এলাকা হতে মাদক ব্যবসায়ী হেলাল উদ্দিন আহমেদ (৪০), পিতা-মৃত আব্দুল খালেক, সাং-কাটাখালি, থানা ও জেলা-কিশোরগঞ্জ’কে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল ১০৫ (একশত পাঁচ) পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ ৩ হাজার ৫শ টাকা এবং মাদক ব্যবসায় ব্যবহৃত ১টি মোবাইল সেট’সহ গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে ধৃত আসামী জানায় যে, দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। উক্ত বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com